ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

বঙ্গভবনে পৌঁছেছেন সমন্বয়করা

ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে জানানোর জন্য বঙ্গভবনে প্রবেশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।


মঙ্গলবার (৬ আগস্ট) বিকেল ৬টায় সেনাবাহিনীর মিনি বাসে করে বঙ্গভবনে প্রবেশ করেন তারা।


তবে গাড়িতে কয়েকজন শিক্ষার্থীকে দেখা গেছে। গাড়ির জানালা বন্ধ থাকায় আন্দোলনের কোন কোন সমন্বয়ক ছিলেন তা বোঝা যায়নি। এসময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আরিফ সোহেলকে দেখা যায়। 


এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. নাহিদ ইসলাম বলেন, বর্তমান পরিস্থিতি ও অন্তর্বর্তীকালীন সরকারের রুপরেখা নিয়ে আলোচনার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ১৩ সদস্যের একটি টিম বঙ্গভবনে রাষ্ট্রপতি ও তিনবাহিনীর প্রধানের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন। সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল এবং অধ্যাপক তানজীমউদ্দীন রয়েছেন। আলোচনা শেষে আমরা বিস্তারিত জানাবো।


ads
ads
ads

Our Facebook Page

↑